আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৭, ২০২৬, ৮:০৮ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: জুলাই ৩০, ২০২০, ৬:৪৯ অপরাহ্ণ
আদিতমারী হাসপাতালে তিনটি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর 
করোনা ভাইরাস মোকাবেলায়
লালমনিরহাট সংবাদদাতা।। করোনা ভাইরাসে আক্রান্ত রোগিদের চিকিৎসা সহায়তার নিমিত্তে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপির নির্দেশনা অনুযায়ী লালমনিরহাটের  আদিতমারী হাসপাতালে ৩টি অক্সিজেন সিলিন্ডার ও আনুসঙ্গিক সরঞ্জামাদি প্রদান করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার বিকালে আদিতমারী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অক্সিজেন সিলিন্ডার ও সরঞ্জামাদি আনুষ্ঠানিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনসুর উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত)  ডাঃ স্নিগ্ধা দেবনাথ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রওশন আলী মন্ডল উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম