আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৭, ২০২৬, ৮:২১ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: জুলাই ৩১, ২০২০, ১১:০০ পূর্বাহ্ণ
সিলেটে বাস-প্রাইভেটকার সংঘর্ষে মৃত্যু ৫
সিলেট সংবাদদাতা।। সিলেটের ওসমানীনগরে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত হয়েছেন ৫ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন।

শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার তাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনায় নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, ঢাকা থেকে সিলেটগামী প্রাইভেটকারের সঙ্গে কুমিল্লা ট্রান্সপোর্ট বাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। নিহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী। তারা ঢাকা থেকে সিলেটে গ্রামের বাড়ি ফিরছিলেন। আহত দুই জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এবং বাসটি জব্দ করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম