আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 1:21 am || প্রকাশের তারিখ: July 31, 2020, 11:16 am
আফগানিস্তানে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ১৭
আর্ন্তজাতিক ডেস্ক।। আফগানিস্তানের লোগার প্রদেশের পোল-ই আলম শহরে গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ বিস্ফোরণে আহত হয়েছেন আরো ২১ জন। পবিত্র ঈদুল আজহার কেনাকাটার জন্য গতকাল বৃহস্পতিবার যখন মানুষ ভিড় জমাচ্ছিল, তখনই এ বিস্ফোরণের ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এই খবর জানিয়েছে।

পোল-ই আলম শহরের একটি হাসপাতালের সিনিয়র চিকিৎসক সাদিকুল্লাহ বার্তা সংস্থা এএফপিকে জানান,  হাসপাতালে ১৭টি মরদেহ ও ২১ জনকে আহত অবস্থায় নিয়ে আসা হয়েছে।

কর্মকর্তারা বলছেন, ঈদুল আজহার জন্য তিন দিনের যুদ্ধবিরতি শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে এ বিস্ফোরণ ঘটানো হয়।

লোগার প্রদেশের গভর্নরের মুখপাত্র দিদার লাওয়াং বলেন, ‘এটি আত্মঘাতী বোমা হামলা। ঈদুল আজহার জন্য কেনাকাটা করা মানুষের ভিড়ের মধ্যে এ বোমা হামলা করা হয়।’

এদিকে, এ বোমা হামলার দায় অস্বীকার করেছে তালেবান। এক বিবৃতিতে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এ দাবি করেন।

প্রাদেশিক পুলিশের মুখপাত্র শাহপুর আহমাদজাই জানান, পোল-ই আলমে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এ বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে বেসামরিক মানুষও হতাহত হয়েছে।

এরই মধ্যে আজ শুক্রবার আফগানিস্তানে ঈদুল আজহা পালনের জন্য পোল-ই আলমে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান আহমাদজাই।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম