আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৭, ২০২৬, ৮:২১ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: আগস্ট ১, ২০২০, ১০:৩৬ পূর্বাহ্ণ
সারাদেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
ঢাকা।। সকালে নামাজ আদায় ও পশু কোরবানির মধ্য দিয়ে ঈদ উদযাপন করবে মুসলমানরা। রোজার ঈদের মতোই এবারো নামাজ পড়তে হবে শুধু মসজিদে।

করোনা মহামারীর কারণে এক ভিন্ন আবহে উদযাপিত হতে যাচ্ছে এবারের ঈদ। অন্যান্য বছর সব শ্রেণির মানুষ এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায়ের পর কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদুল আজহায় পশু কোরবানির পর সেই মাংস আত্মীয়-স্বজন ও গরীবদের মাঝে বিলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন সবাই। তবে এবার স্বাস্থ্য সুরক্ষায় কড়াকড়ি ও নানা বিধি-নিষেধের জন্য ঈদের আনন্দে অনেকটাই ভাটা পড়েছে। এছাড়া বন্যা দুর্গত এলাকাগুলোতেও এবার ঈদের আয়োজন নেই।
রোজার ঈদের মতোই কোরবানির নামাজও হবে শুধু মসজিদে। ঈদের জামাতে মসজিদে কার্পেট বিছানো যাবে না, নামাজের আগে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিস্কার করতে হবে।  প্রধান জামাত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৭টায়।
অন্যান্য বছর পাঁচটি জামাত হলেও এবার হবে ছয়টি। মানতে হবে স্বাস্থ্যবিধি। নিষিদ্ধ কোলাকুলিও। সবাইকে বাসা থেকে ওজু করে মসজিদে যেতে হবে মাস্ক পরে। নামাজের কাতারে দাঁড়াতে হবে দূরত্ব রেখে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম