আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: August 11, 2026, 3:35 pm || প্রকাশের তারিখ: August 1, 2020, 9:34 pm
ষাঁড়ের পেটে বাছুরের বাচ্চা!
ঠাকুরগাঁও সংবাদদাতা।। ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের আকাশীল গ্রামে কুরবানি দেওয়া ষাঁড়ের পেটে একটি বাচ্চা পাওয়া গেছে।

শনিবার (১ আগস্ট ) ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের আকাশীল গ্রামের মোজাম্মেল নামে এক ব্যক্তির বাসায় ষাঁড়টি কোরবানি দেন। এ নিয়ে এলাকায় হৈ চৈ শুরু হয়েছে।

স্থানীয়রা জানান, গাভী হলে বিষয়টি বিশ্বাসযোগ্য হতো; কিন্তু ষাঁড়ের পেটে বাছুর সত্যিই অবাক করেছে। আমরা ভাবতে পারছি না এটা কি করে সম্ভব।

মোজাম্মেল হক বলেন, ওই উপজেলার দলপতিপুর আইয়ুব আলীর কাছ থেকে ৬৩ হাজার টাকা মূল্যে কুরবানির জন্য ষাঁড়টি ক্রয় করেন তিনি। আজ সকালে ষাঁড়টি কুরবানির জন্য জবাই করে। পরে ভুঁড়ি পরিষ্কার করতে গেলে ভেতর থেকে একটি বাছুর বের হয়ে আসে।

ষাঁড়ের পেটে বাছুরের খবর মুহূর্তে এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ছুটে আসে বাছুরটি এক নজর দেখতে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম