আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৭, ২০২৬, ৭:২৭ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: আগস্ট ২, ২০২০, ১১:২৭ পূর্বাহ্ণ
হজের সকল আনুষ্ঠানিকতা শেষ
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা শেষ হল। করোনাভাইরাস মহামারীর কারণে সৌদি আরবের বাইরের কোন মানুষকে হজে অংগ্রহণ করতে দেওয়া হয়নি। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় জমায়েতে হজে এ বছর মাত্র এক হাজার মুসল্লি অংশ নেন। সৌদিতে অবস্থানরত সৌভাগ্যবান এক হাজার হাজী স্বাস্থ্য বিধি মেনে হজ পালন করেছেন। তারপরেও ছিলো অনেক বিধি নিষেধ। সৌদি সরকারের সে সব নির্দেশনা মেনেই পালিত হয়েছে হজ।

ইসলাম ধর্মের পাঁচ স্তম্ভের অন্যতম- হজ পালনে, সৌদি আরবের নাগরিকসহ ১৬০ দেশের মুসল্লি প্রতিনিধিত্ব করেন সারা বিশ্বের কোটি মুসলিমের। বৃহস্পতিবার পশু কোরবানির পর, কাবা শরীফ তাওয়াফ ও সাফা-মারওয়া পাহাড় সাতবার প্রদক্ষিণ শেষে শেষবারের মতো মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করেন হাজীরা। ১১ ও ১২ জিলহজ সেখানে অবস্থান করে শেষ করেন বাকি আনুষ্ঠানিকতা। পাঁচদিনব্যাপী হজ শুরু হয় গেল মঙ্গলবার। বৃহস্পতিবার আরাফাতের ময়দানে হয় মূল আনুষ্ঠানিকতা।

উল্লেখ্য প্রতিবছর সারাবিশ্বের প্রায় ২০ থেকে ২৫ লাখ মানুষ হজে অংশ নেয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম