প্রিন্ট এর তারিখ: August 11, 2026, 3:35 pm || প্রকাশের তারিখ: August 2, 2020, 11:43 am
নিজস্ব প্রতিবেদক।। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম। শনিবার রাতে কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে।
চুয়াডাঙ্গার সিভিল সার্জন এএসএম মারুফ হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, করোনার কিছু উপসর্গ দেখা দিলে গত চারদিন আগে পুলিশ সুপার জাহিদুল ইসলাম নমুনা প্রদান করেন।
এরপর শনিবার কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে পরীক্ষিত ৩০ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। এর মধ্যে পুলিশ সুপারেরও রিপোর্ট পজিটিভ পাওয়া যায়। তবে তিনি শারীরিকভাবে দূর্বল নয়।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক জানান, পুলিশ সুপার জাহিদুল ইসলামের শরীরে কয়েকদিন আগে থেকে করোনার কিছু উপসর্গ লক্ষ্য করা যায়। এরপর নমুনা দিয়ে তিনি সরকারি বাসভবনে হোম কোয়ারেন্টিনে ছিলেন। রিপোর্ট পজিটিভ আসার পর থেকে বাসভবনেই আইসোলেশনে রয়েছেন তিনি।