আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 10:31 pm || প্রকাশের তারিখ: August 2, 2020, 7:28 pm
ধর্ষণের অভিযোগে ব্রিটেনে ক্ষমতাসীন দলের এমপি গ্রেপ্তার
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ব্রিটিশ সংসদের একজন সাবেক কর্মীর ধর্ষণের অভিযোগের ভিত্তিতে ব্রিটেনের ক্ষমতাসীন দলের একজন এমপিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। পরে তিনি জামিনে মুক্তি পান।

দেশটির মেট্রোপলিটন পুলিশ এ নিয়ে তদন্ত শুরুর কথা জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, কনজারভেটিভ পার্টির ওই এমপির বিরুদ্ধে অভিযোগকারী গত বছরের জুলাই থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত চারটি পৃথক ঘটনার উল্লেখ করেছেন।

তিনি কনজারভেটিভ আইনপ্রণেতার বিরুদ্ধে তাকে যৌন নিপীড়ন ও যৌন সম্পর্ক করতে বাধ্য করার অভিযোগ এনেছেন।

ব্রিটেনের পার্লামেন্ট ভবন ওয়েস্ট মিনিস্টারের লামবেথ ও হ্যাকনেতে ২০১৯ সালের জুলাই থেকে ২০২০ সালের জানুয়ারি মধ্যে এসব ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ বলছে, আটক এমপির বয়স পঞ্চাশের বেশি।

চলতি মাসের মাঝামাঝিতে তিনি হাজিরা দেবেন এই শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে। কনজারভেটিভ পার্টি বলেছে, তারা এ ধরনের যে কোনও অভিযোগ খুবই গুরুত্ব সহকারে নেয়। তবে তদন্তনাধীন বিষয় হওয়ায় এখনই তারা কোনো সিদ্ধান্ত জানাবে বলেও ঘোষণা করেছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম