আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 10:31 pm || প্রকাশের তারিখ: August 2, 2020, 7:34 pm
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনায় আক্রান্ত
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনা আক্রান্ত হয়েছেন। রবিবার এক টুইট বার্তায় তিনি একথা জানিয়েছেন।

টুইট বার্তায় অমিত শাহ জানান, উপসর্গ দেখা দেয়ায় করোনা পরীক্ষা করানোর পর ফল পজিটিভ আসে। তার শারীরিক অবস্থা এমুহূর্তে স্থিতিশীল হলেও চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে নেয়া হয়েছে তাকে।

গত কয়েকদিনে যারা তার সংস্পর্শে এসেছেন তাদের আইসোলেশনে থাকার এবং করোনা পরীক্ষা করানোর অনুরোধ করেন অমিত শাহ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম