আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 9:20 pm || প্রকাশের তারিখ: August 4, 2020, 8:37 pm
মাইক্রোবাস চালককে হত্যার ঘটনায় নববধূর দুলাভাই গ্রেফতার 
লালমনিরহাট সংবাদদাতা।। স্বামী মাইক্রোবাস চালক বেলাল হোসেনকে (২৭) হত্যার দায়ে নববধু স্ত্রী লাবনী আক্তারকে (২১) আটকের ৩ দিন পর তার দেয়া তথ্যের সুত্র ধরে  তারই দুলাভাই আলমগীর হোসেনকে গ্রেফতার  করেছে আদিতমারী থানা পুলিশ।  সোমবার রাতে জেলা সদরের বড়বাড়ি  এলাকা থেকে গ্রেফতার করা হয়।

নববধূ লাবণী আক্তার জেলা সদরের বড়বাড়ি ইউনিয়নের বৈরাগিকামার গ্রামের বাসিন্দা। আর নিহত বেলাল জেলা সদরের হাড়ীভাঙ্গা এলাকায় বাসিন্দা।

পুলিশ জানায়,গত ২০ জুলাই লাবণী আক্তারের সাথে বিয়ে হয় শ্রমিক নেতা বেলাল হোসেনের। বিয়ের এক সপ্তাহ পর গত ২৭ জুলাই বেলাল নিখোঁজ হন। নিখোঁজের পর উপজেলার সারপুকুর উচ্চ বিদ্যালয় ও পল্লী বিদ্যুৎ সাব স্টেশন সংলগ্ন এলাকার পাট খেতের ডোবায় বেলালের অর্ধগলিত লাশ উদ্ধার করেন আদিতমারী থানা পুলিশ।

এ ঘটনায় নিহতের মা জরিনা বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ মাঠ নেমে প্রথমে নিহত মাইক্রোবাস চালক বেলাল হোসেনের স্ত্রী লাবণীকে থানায় জিজ্ঞাসাবাদে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মূল আসামী লাবণীর দুলাভাই আলমগীর হোসেনকে গ্রেফতার করেন।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান,  শুক্রবার নিহতের স্ত্রী লাবনী আক্তারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। তিনি স্বীকার করেন, বিয়ের আগে থেকে তার দুলাভাইয়ের সাথে অবৈধ দৈহিক সম্পর্ক ছিল। বেলালের সাথে তার বিয়ে হওয়ায় দুলাভাই আলমগীর হোসেন  ক্ষুব্ধ হয়ে এই হত্যাকান্ডটি ঘটায়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম