আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ৮:০৪ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: আগস্ট ৬, ২০২০, ৪:৩২ অপরাহ্ণ
করোনায় ক্ষতি পুষিয়ে নিতে যা বললেন প্রধানমন্ত্রী
ঢাকা।। করোনার ধাক্কা সামলে বিনিয়োগ আকর্ষণের সুযোগ কাজে লাগানোর ওপর গুরুত্ব দিতে, সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, মহামারীর মধ্যেই অর্থনীতিকে কী করে এগিয়ে নেয়া যায়, সেই পরিকল্পনাও থাকতে হবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ- বিডা'র গভর্নিং বোর্ডের সভায় এই কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে ভিডিও কনফারেন্সে গণভবন থেকে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড প্রধান শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যুক্ত ছিলেন বোর্ডের অন্যান্য সদস্যরা।

বৈঠকে করোনা মোকাবিলার পাশাপাশি কী করে বিনিয়োগ ও অর্থনৈতিক পরিস্থিতির উন্নয়ন ঘটানো যায়, সেই সংক্রান্ত দিক নির্দেশনা দিয়ে বক্তব্য রাখেন সরকার প্রধান।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম