আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 8:01 pm || প্রকাশের তারিখ: August 6, 2020, 7:27 pm
তাহিরপুরে ভারতীয় নাসির বিড়িসহ আটক ২
 সুনামগঞ্জ  সংবাদদাতা ।। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় আমদানি নিষিদ্ধ বিড়ির চালানসহ ২ চোরাকারবারীকে আটক করেছেন তাহিরপুর থানা পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার উওর বড়দল ইউনিয়নের বারহাল গ্রামের মনা মিয়া শিকদারের ছেলে চোরাকারবারী আব্দুল আলী(৩৩) ও  পৈলনপুর গ্রামের আবুল কাশেশের ছেলে রাকাব উদ্দিন(২২)। পরে বৃহস্পতিবার সকালে আটকৃতদের ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করে সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণ করে।

পুলিশ সূত্রে জানাযায়, গতকাল বুধবার দিবাগত মধ্যরাতে ভারত থেকে সীমান্তের বারেকটিকা এলাকা দিয়ে মোটরসাইকেল যোগে আমদানি নিষিদ্ধ শেখ নাসির উদ্দিন বিড়ির চালান নিয়ে বাড়ি ফেরার পথে সুনামগঞ্জ পুলিশ সুপারের বিশেষ নির্দেশে থানার ওসি মো. আতিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে  উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শিমুলতলা -চন্দ্রপুর সড়কের মসজিদের মোড়ে থেকে বিপুল পরিমাণ নাসির উদ্দিন বিড়ি ও ১০০ সিসি লাল রঙ্রের প্লাটিনা একটি চোরাই মোটরসাইকেলসহ তাদের আটক করে।

এসময় তাদের সাথে থাকা সীমান্তের চিহ্নিত মাদক ও চোরাকারবারি অপর এক পালিয়ে যায়।এর সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান বলেন, আটককৃত ২ চোরাচালানকারীর বিরুদ্ধে আজ সকালে মামলা দিয়ে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম