আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 6:53 pm || প্রকাশের তারিখ: August 7, 2020, 6:15 pm
কয়েদি পলাতক: ৬ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা
অনলাইন ডেস্ক ।। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি নিখোঁজের ঘটনায় প্রাথমিকভাবে ছয়জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।এছাড়া আরও ছয়জনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ।এই ১২ জনের মধ্যে জেল সুপার, জেলার, ডেপুটি জেলারসহ কারারক্ষীরাও আছেন।
শুক্রবার (০৭ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে এ খবর নিশ্চিত করেন আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল একেএম মোস্তফা কামাল পাশা।তিনি জানান, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হযেছে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। পুলিশ ওই কয়েদির বাড়িতে খোঁজ-খবর নিচ্ছে। কয়েদি নিখোঁজ হবার পর থেকে গাজীপুরে চিরুনি অভিযান পরিচালিত হচ্ছে।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে পালিয়ে যান কয়েদি আবু বক্কর সিদ্দিক (৩৫)।তার বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চণ্ডিপুর এলাকায়। তিনি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত।সন্ধ্যায় আসামিদের গণনার সময় থেকে কয়েদি আবু বক্কর সিদ্দিক নিখোঁজ রয়েছেন। ২০১২ সাল থেকে আবু বকর সিদ্দিক এ কারাগারে বন্দী ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম