প্রিন্ট এর তারিখ: August 11, 2026, 11:14 am || প্রকাশের তারিখ: August 8, 2020, 2:45 pm
চুয়াডাঙ্গা সংবাদদাতা।। চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজার এলাকায় বাস ও নসিমন সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।
আজ শনিবার (৮ আগস্ট) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ভোরে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে ঢাকাগামী নৈশকোচ রয়্যাল এক্সপ্রেস পরিবহনের সঙ্গে নছিমনটির সংঘর্ষ হয়। এসময় একটি পাখিভ্যান ও মোটরসাইকেলকেও ধাক্কা দেয় নৈশকোচটি। এতে পাঁচজন নিহত হন। আহত হন আরো চারজন।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।