আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ৭:০২ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: আগস্ট ৮, ২০২০, ৬:২৯ অপরাহ্ণ
করোনায় আক্রান্ত মাশরাফীর বাবা-মা
ঢাকা।। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার পর এবার করোনা আক্রান্ত হলেন তার বাবা-মা। একই সাথে ছোট ভাইয়ের স্ত্রী ও মামী আক্রান্ত হয়েছেন।

করোনাভাইরাসে (কোভিড-১৯) মাশরাফীর বাবা গোলাম মোর্ত্তজা স্বপন, মা হামিদা মোর্ত্তজা, মামী কামরুন্নাহার কুহু এবং ছোট ভাইয়ের স্ত্রী সুমাইয়া করোনা আক্রান্ত। তারা সবাই নড়াইলের নিজ বাড়ীতে চিকিৎসা নিচ্ছেন। জনসাধারণের সতর্কতার জন্য বাড়ীর প্রধান ফটকে টাঙিয়ে দেয়া হয়েছে লাল পতাকা।

এর আগে গত ২০শে জুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন সাবেক অধিনায়ক মাশরাফী। আক্রান্ত হওয়ার পর বাসায় থেকেই চিকিৎসা নিয়ে সুস্থ হন তিনি।

এছাড়া মাশরাফীর স্ত্রী সুমনা হক সুমি এবং ছোট ভাই মোরসালিন বিন মোর্ত্তজাও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তারা এখন সুস্থ রয়েছেন।

এ চারজনসহ একদিন নড়াইলে আরো ২৩ জনের দেহে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৫৮ জন। যাদের মধ্যে ৫৬৪ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে সক্ষম হলেও এই ভাইরাসে ১২ জন মৃত্যুবরণ করেছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম