আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৭, ২০২৬, ৩:৩৫ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: আগস্ট ৮, ২০২০, ৭:২১ অপরাহ্ণ
ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ
মণিরামপুর(যশোর)সংবাদদাতা।। যশোর মণিরামপুরে নবম শ্রেণিপড়ুয়া ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীর বাল্যবিয়ের আয়োজন থামালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান।


শুক্রবার (৭ আগস্ট) রাতে ওই ছাত্রীর বিয়ের কাজ সম্পাদনের জন্য নেহালপুরে কনের বাড়িতে আয়োজন চলছিল। খবর পেয়ে সন্ধ্যায় আয়োজন বন্ধ করে দেন ইউএনও।


উপজেলা মহিলাবিষয়ক অফিসের ক্রেডিট সুপারভাইজার শহিদুল ইসলাম বলেন, মেয়েটি নেহালপুরের কালিবাড়ি এলাকার শাহিদা সুলতানা বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। করোনাকালীন লকডাউনের কারণে স্কুল বন্ধ থাকার সুযোগে মেয়েটির বাবা একই উপজেলার জুড়ানপুর গ্রামের জনৈক ইনামুল ইসলাম নামে এক যুবকের সঙ্গে তার বিয়ে ঠিক করেন। সন্ধ্যায় বিয়ে হওয়ার কথা ছিল। বিকেলে বরপক্ষ ওই বাড়িতে আসেন।


‘কিন্তু তার আগেই ইউএনও বিষয়টি জানতে পারেন। তার নির্দেশে বিকেলে আমি, স্থানীয় মেম্বার আজগার আলীসহ দুই চৌকিদার ওই বাড়িতে যাই। আমাদের দেখে বরপক্ষ সটকে পড়ে। আমরা উপস্থিত থেকে বিয়ের আয়োজন বন্ধ করি। পরে ইউএনও স্যারের কাছে মুচলেকা দেন মেয়েটির বাবা।’


ইউএনও সৈয়দ জাকির হাসান বলেন, ‘নেহালপুরে ১৪-১৫ বছর বয়সী এক স্কুলছাত্রীর বিয়ের কার্যক্রম চলার খবর পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না বলে মেয়েটির বাবা অঙ্গীকার করেছেন।’


আমাদেরবাংলাদেশ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম