প্রিন্ট এর তারিখ: জুন ১৭, ২০২৬, ২:২১ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: আগস্ট ৮, ২০২০, ৭:৫৩ অপরাহ্ণ
নোয়াখালী সংবাদদাতা।। নোয়াখালীর সেনবাগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবাষির্কী উপলক্ষে যুব মহিলাদের নিকট মেলাই মেশিন বিতরণ করেছে সেনবাগ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।
আজ ৮ আগস্ট শনিবার দুপুরে সেনবাগ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সফি উল্লার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ক্ষেমালিখা চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোঃ গোলাম কবির, মহিলা ভাইস চেয়ারম্যান মারিয়াম সুলতানা, নোয়াখালী জেলা পরিষদের সদস্য ও সেনবাগ উপজেলা মহিলা সমিতির সভানেত্রী রেজিয়া বেগম বকুল সহ প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথিরা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০ তম জন্মবাষির্কী উপলক্ষে ৬ জন প্রশিক্ষিত যুব মহিলার নিকট ৬ টি মেলাই মেশিন বিতরণ করেন।
আমাদেরবাংলরাদেশ/রিফাত