আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৪, ২০২৬, ১০:৫৫ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: আগস্ট ৫, ২০১৯, ৮:২৩ পূর্বাহ্ণ
পেয়ারা খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণ!
আমাদেরবাংলাদেশ ডেস্কঃ পেয়ারা খাওয়া ও মোবাইলে ছবি দেখানোর লোভ দেখিয়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

সাতক্ষীরার আশাশুনি উপজেলার এ ঘটনায় অভিযুক্ত আজিজুল ইসলাম গাজীর (৫০) নামে থানায় মামলা দায়ের করেছেন নির্যাতিতা শিশুটির বাবা। রোববার আশাশুনি থানায় মামলাটি দায়ের করা হয়।

এর আগে শনিবার বিকেলে শিশুটিকে পেয়ারা খাওয়া ও মোবাইলে ছবি দেখানোর লোভ দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করেন আজিজুল ইসলাম গাজী। আজিজুল ইসলাম গাজী উপজেলার মধ্যম বড়দল গ্রামের মোহাম্মদ গাজীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, শনিবার (৩ আগস্ট) বিকেলে বড়দল গ্রামে নানার বাড়িতে থাকা সাড়ে চার বছরের এক শিশুকে পেয়ারা খাওয়ার লোভ দেখিয়ে ও মোবাইলে ছবি দেখার নাম করে নিজ বাড়িতে নিয়ে যায় আজিজুল ইসলাম গাজী। পরে মলম জাতীয় পদার্থ ব্যবহার করে তার গোপনাঙ্গ ক্ষত-বিক্ষত করে আজিজুল ইসলাম গাজী। পরে ওই শিশু বাড়ি গিয়ে তার মাকে বিষয়টি জানায়।

আশাশুনি থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, শিশুটিকে যৌন নির্যাতনের ঘটনায় রোববার সকালে তার বাবা
বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছেন। শিশুটিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান তিনি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম