আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 4:06 pm || প্রকাশের তারিখ: August 8, 2020, 8:16 pm
বঙ্গমাতা বাংলাদেশের রাজনীতিতে প্রেরণাদায়িনী মহীয়সী নারীঃ ইবি বঙ্গবন্ধু পরিষদ
ইবি সংবাদদাতা।।  ‘বাঙালি জাতির যুগসন্ধিক্ষণের মহানায়ক বঙ্গবন্ধুর জীবন-মরণের সঙ্গী ছিলেন মহীয়সী এই নারী। তিনি ছিলেন বঙ্গবন্ধুর জীবনের রেণু। যিনি বাংলাদেশের রাজনীতিতে প্রেরণাদায়িনী এক মহীয়সী নারী।’

শনিবার বঙ্গমাতার ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁর প্রতি শ্রদ্ধা এবং ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুবর রহমানসহ সকল শহীদের রূহের আত্মার শান্তি কামনা করে এসব কথা বলেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বঙ্গবন্ধু পরিষদ। পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল আরফিন স্বাক্ষরিত এক সংবাদ বার্তায় এসব তথ্য জানানো হয়।

সংবাদ বার্তায় বলা হয়, ‘দেশপ্রেমের অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হয়ে বঙ্গবন্ধুর রাজনৈতিক আন্দোলন ও সংগ্রামে আমৃত্যু নিজেকে জড়িত রেখেছেন বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব।  স্বামীর রাজনীতিতে সবরকম সহায়তার পাশাপাশি তিনি ছিলেন বঙ্গবন্ধুর রাজনীতির একজন সক্রিয় কর্মী।’

উল্লেখ্য, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী আজ। বাংলাদেশের রাজনীতিতে প্রেরণাদায়িনী এই মহীয়সী ১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে তিনি জাতির পিতার হত্যাকারীদের নির্মম হামলায় শহীদ হন।

আমাদেরবাংলাদেশ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম