আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ৭:০২ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: আগস্ট ৯, ২০২০, ১:৪১ অপরাহ্ণ
ওসি প্রদীপসহ সাত আসামির রিমান্ড শুরু আজ
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় টেকনাফ থানার ওসি প্রদীপ দাসসহ আসামিদের রিমান্ড শুরু আজ। ওসি প্রদীপ, ইনসপেক্টর লিয়াকত ও নন্দলাল রক্ষিতের স্বাস্হ্য পরীক্ষার পর র‌্যাব তাদের হেফাজতে জিজ্ঞাসাবাদ শুরু করবে।

র‌্যাব-এর দাবী হত্যা মামলায় সাত আসামিকেই সাতদিন করে রিমান্ডের আবেদন মঞ্জুর করেন আদালত। তবে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহার বোনের দায়ের করা হত্যা মামলায় রিমান্ড পাওয়া প্রথম তিন আসামিকেই তাদের হেফাজতে নেবে র‌্যাব।

এদিকে, সিনহার সহযোগী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিপ্রা দেবনাথের জামিনের শুনানিও হবে আজ। শিপ্রার বিরুদ্ধে করা পুলিশের মাদক মামলায় গত ৫ই আগস্ট জামিনের আবেদন জানানো হয় আদালতে। আবেদনের শুনানির জন্য আজ দিন নির্ধারণ করে আদালত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম