আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৭, ২০২৬, ২:২১ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: আগস্ট ৯, ২০২০, ৬:১৫ অপরাহ্ণ
করোনায় মৃত্যু কমেছে রোগীও কমেছে : স্বাস্থ্যমন্ত্রী
ঢাকা।। দেশে করোনা ভাইরাসে (কোভিড-১৯) মৃত্যুহার এবং শনাক্ত রোগীর সংখ্যা কমেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (৯ আগস্ট) সচিবালয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে সংবাদকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে মৃত্যুহার ও রোগী কমেছে। বাসায় বসে রোগীরা চিকিৎসা পাচ্ছেন। করোনা ভাইরাস টেস্ট কিটের অভাব নেই। বন্যার কারণে ও বাসায় বসে চিকিৎসায় সুস্থ হওয়ায় হাসপাতালে রোগী কমছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান মুমূর্ষু রোগী ছাড়া কেউ হাসপাতালে আসছেন না ।

আমাদেরবাংলাদেশ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম