আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 6:31 am || প্রকাশের তারিখ: August 5, 2019, 2:56 pm
কেশবপুরে একটি বাড়ি একটি খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের অফিস উদ্বোধন
কেশবপুর প্রতিনিধি  ঃ কেশবপুরে একটি বাড়ি একটি খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের অফিস ভবনের ২য় তলার কাজের উদ্বোধন করা হয়েছে। একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শুভংকর বিশ্বাসের সভাপতিত্বে গতকাল সকালে প্রধান অতিথি হিসাবে ১০ লাখ টাকা ব্যায়ে একটি বাড়ি একটি খামার প্রকল্প ও

পল্লী সঞ্চয় ব্যাংকের অফিস ভবনের ২য় তলার কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান। এসময় একটি বাড়ি একটি খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য একটি বাড়ি একটি খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের মাধ্যমে কেশবপুর উপজেলাবাসি অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হয়েছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম