আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৭, ২০২৬, ২:২০ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: আগস্ট ৯, ২০২০, ৭:৩৪ অপরাহ্ণ
স্বাস্থ্য অধিদপ্তরের আরেক পরিচালককে বদলি
ঢাকা।। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক (প্রশাসন) ডা. মো. বেলাল হোসেনকে বদলি করে ঢাকা বিভাগের পরিচালক (স্বাস্থ্য) পদে দায়িত্ব দেয়া হয়েছে। আর তার জায়গায় পদায়ন করা হয়েছে ঢাকা বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ মোহাম্মদ হাসান ইমামকে।

রোববার (৯ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব (পার-২) শারমিন আক্তার জাহানের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

এর আগে, ২৩ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মো. আমিনুল হাসানকে ওএসডি (বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়। আর তার জায়গায় পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (এমবিডিসি) ও প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. ফরিদ হোসেন মিঞাকে।

আমাদেরবাংলাদেশ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম