আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৭, ২০২৬, ২:১২ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: আগস্ট ৯, ২০২০, ৮:২৭ অপরাহ্ণ
নৈশ প্রহরীকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা: আটক ২
রংপুর সংবাদদাতা।। রংপুরের শঠিবাড়িতে চুরির অভিযোগে নৈশপ্রহরীকে পিটিয়ে হত্যার ঘটনায় ১০ জনকে আসামি করে মামলা করেছে নিহতের ছেলে।

আজ রবিবার সকালে ভিডিও ফুটেজ দেখে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার (৮ই আগস্ট) ভোরে ব্যবসায়ী জামিলুর রহমানের দোকানে চুরির সময় হাতেনাতে ধরা পড়ে রমজান নামে এক যুবক।

চুরির ঘটনায় তার সঙ্গে নৈশপ্রহরী তসলিমও জড়িত এ কথা জানার পর তাদের দুজনকেই খুঁটিতে বেঁধে দীর্ঘক্ষণ মারধর করে ব্যবসায়ী জামিলুরের লোকজন। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যালে পাঠালে পথেই মারা যান নৈশপ্রহরী তসলিম।

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মিঠাপুকুর থানায় হত্যা মামলা করেন। মামলার অন্য আসামিদের ধরতে অভিযান চলছে বলেও জানায় পুলিশ।

আমাদেরবাংলাদেশ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম