আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 4, 2026, 10:11 pm || প্রকাশের তারিখ: August 10, 2020, 12:38 pm
লেবাননকে ২৫ কোটি ইউরো আর্থিক সহায়তা বিশ্ব নেতাদের
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।লেবাননকে ২৫ কোটি ইউরো আর্থিক সহায়তা দিচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়। তবে দেশটিতে রাজনৈতিক সংস্কার প্রয়োজন বলে মনে করে বিশ্ব শক্তিগুলো।

রবিবার ফ্রান্সের নেতৃত্বে এক ভার্চুয়াল সম্মেলনে বলা হয়, এই অর্থ সরাসরি লেবাননের জনগণের উন্নয়নে ব্যয় করতে হবে। একইসাথে নিশ্চিত করতে হবে দক্ষতা ও স্বচ্ছতা। আন্তর্জাতিক নেতৃবৃন্দ জানায়, ভবিষ্যতেও লেবাননের পাশে থাকবেন তারা।

এদিকে দেশটিতে অব্যাহত আছে সরকারবিরোধী বিক্ষোভ। রবিবার রাতেও বৈরুতে পুলিশ ও বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। আন্দোলনকারীদের নির্মূলে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ। দুই মন্ত্রীসহ বেশ কয়েকজন সংসদ সদস্য পদত্যাগ করায় এমনিতেই টালমাটাল লেবাননের রাজনীতি।

আমাদেরবাংলাদেশ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম