আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৭, ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: আগস্ট ১০, ২০২০, ৪:৪৯ অপরাহ্ণ
সিনহা হত্যা: সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে যা বললেন সিনহার মা
ঢাকা।। বলায় নয় কর্মে বিশ্বাসী ছিল আমার ছেলে। দেশকে নিয়ে অনেক ভাবতো। আজ সোমবার দুপুরে কান্নাজড়িত কণ্ঠে সংবাদ সম্মেলনে মেজর সিনহা সম্পর্কে এসব কথা বলেছেন তার মা।

তিনি বলেন, ছেলে আমাকে বলতো, আম্মা আমরা যদি দেশে ভালো কিছু রেখে যাই তাহলে ভবিষ্যৎ প্রজন্ম সেটা অনুসরণ করবে।

‘সিনহা সবসময় ক্রিয়েটিভ কাজ করতে চাইতো, সবসময় সারপ্রাইজ দিতে চাইতো কাজের মাধ্যমে। ও বলতো, আমি আমার মনের খোরাকের জন্য কাজ করি যাতে মানুষ উপকৃত হয়। একটা ডকুমেন্টরি করছি এখনো বলার মতো কিছু হয়নি, যখন হবে তখন বলব।’

আমাদেরবাংলাদেশ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম