আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 4, 2026, 8:56 pm || প্রকাশের তারিখ: August 10, 2020, 7:50 pm
সারা দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত কোন রোগী হাসপাতালে ভর্তি হয়নি
আমাদেরবাংলাদেশ অনলাইন ডেস্ক ।। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কোন রোগী হাসপতালে ভর্তি হয়নি। তবে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ৯জন ডেঙ্গু রোগী।


এদিকে গত ২৪ ঘন্টায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সিটিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু সন্দেহে একজনের তথ্য পাঠানো হয়। তবে আইইডিসিআর তথ্য বিস্লেষণ করে মৃত্যু ডেঙ্গু জনিত নয় বলে নিশ্চিত করেছে।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় দেশের অন্যান বিভাগের সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে  নতুন কোন রোগী হাসপাতালে ভর্তি হয়নি। এমনকি ডেঙ্গু আক্রান্ত কোন রোগী হাসপাতালে ভর্তি নেই।

এ বছরের ১লা জানুয়ারি থেকে ১০ই আগস্ট পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬৯ জন। এদের মধ্যে ছাড়পত্র নিয়েছেন ৩৫৯ জন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম