আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 4, 2026, 8:42 pm || প্রকাশের তারিখ: August 10, 2020, 9:19 pm
সুনামগঞ্জে ধর্ষণ মামলার প্রধান আসামি আমির চাঁদপুর থেকে গ্রেপ্তার
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। সুনামগঞ্জের দোয়ারা বাজারের চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামী মোহাম্মদ আমির হোসেনকে চাঁদপুরের পালাখাল এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

দুপুরে কুমিল্লায় র‌্যাব এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, সুনামগঞ্জের দোয়ারা বাজারের আলীপুর গ্রামের আমির হোসেন একটি পরিত্যাক্ত টিনশেডের ঘরে নিয়ে এক নারী গার্মেন্টস কর্মীকে ধর্ষণ করে। এ ঘটনায় দোয়ারা বাজার থানায় গত ১৩ই জুলাই একটি মামলাটি হয়েছে।

এরপর রবিবার রাতে র‌্যাব-১১ গোপন অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি আমির ধর্ষণের কথা স্বীকার করেন।

আমাদেরবাংলাদেশ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম