প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ১১:৪৭ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: আগস্ট ১১, ২০২০, ১২:৩০ অপরাহ্ণ
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কিশোর গ্যাংয়ের ধাওয়ায় নদীতে পড়ে নিখোঁজ দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রাতে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, কদম রসুল কলেজের দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র নিহাদ ও বন্দরের বিএম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র জিসান। স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে বন্দরের ইস্পাহানি ঘাট এলাকায় দুই কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘর্ষ বাধে।
এ সময় একপক্ষের ধাওয়ায় আত্মরক্ষার্থে শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দেয় নিহাদ ও জিসান। নিখোঁজের খবর পেয়ে বন্দর থানা ও নৌপুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। পরে রাতে নদী থেকে ওই দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
আমাদেরবাংলাদেশ/রিফাত