প্রিন্ট এর তারিখ: August 1, 2026, 4:16 am || প্রকাশের তারিখ: August 11, 2020, 12:35 pm
ঢাকা।। দেশে সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে সাম্প্রদায়িক শক্তি। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আত্মতুষ্টিতে না ভুগে তিনি সবাইকে সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন।
রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমীর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
এ সময় ওবায়দুল কাদের আরও বলেন.'অসম্প্রদায়িক চেতনা দিয়েই আমরা গড়তে চাই এ দেশের সমৃদ্ধ সোপান। মাঝে মধ্যে বিচ্ছিন্নভাবে একটি অশুভ চক্র, একটি সাম্প্রদায়িক গোষ্ঠী হাজার হাজার বছরের ঐতিহ্যে আঘাত হানার অপচেষ্টা করে। আমি আশ্বস্ত করতে চাই শেখ হাসিনার সরকার যতদিন আছে তারা সফল হবে না।'
আমাদেরবাংলাদেশ/সিফাত