আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ৭:০২ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: আগস্ট ১১, ২০২০, ১:০৪ অপরাহ্ণ
ঢাকা-১৮ ও পাবনা-৪ আসনে তফসিল ২৩ ও ২৪ আগষ্ট
ঢাকা।। ঢাকা-১৮ এবং পাবনা-৪ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৩ বা ২৪ আগস্ট এ দুই আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। একই দিনে চাঁদপুর পৌরসভার সাধারণ নির্বাচনেরও তফসিল ঘোষণা করা হবে।

আজ সোমবার কমিশনের ৬৭তম সভা শেষে এ কথা জানান নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর। তিনি বলেন, চট্টগ্রাম সিটি প্রশাসকের মেয়াদ শেষ হওয়ার ৪০/৫০ দিন আগেই ভোট হবে।

ঢাকা-৫ আসনের উপ-নির্বাচন প্রসঙ্গে কমিশন সচিব বলেন, আরও কিছু দিন সময় আছে। সেহেতু এই ব্যাপারে আমরা পরে জানাবো।

উল্লেখ্য, পাবনা-৪ আসন শূন্য হয়েছে গত ২ এপ্রিল। প্রথম ৯০ দিন শেষ হয়েছে গত ৩০ জুন। পরবর্তী ৯০ দিন শেষ হবে আগামী ২৮ সেপ্টেম্বর।

ঢাকা-১৮ আসনের শূন্য হয় গত ৯ জুলাই। শূন্য হওয়ার পরে ৯০ দিন পূর্ণ হবে ৬ অক্টোবর। আর পরবর্তী ৯০ দিন শেষ হবে ২০২১ সালের ১৪ জানুয়ারি।

আমাদেরবাংলাদেশ/জিএস/রাব্বি
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম