আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 4, 2026, 5:58 pm || প্রকাশের তারিখ: August 11, 2020, 8:31 pm
করোনায় স্থগিত হওয়া বাফুফের নির্বাচন হবে ৩রা অক্টোবর
ঢাকা।। আগামী ৩রা অক্টোবর বাফুফের বহুল কাক্ষিত নির্বাচন। ভেন্যু নির্ধারন করা হয়েছে রাজধানির প্যান প্যাসিফিক সোনারগা হোটেলে। বাফুফের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফেডারেশনের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী জানিয়েছেন, এ বৈঠকে এজিএমের প্রস্তুতিমূলক আলোচনাও সারা হয়েছে।

মূলত এক এজেন্ডার সূরাহায় বাফুফের কার্যনির্বাহী কমিটির বৈঠক। করোনায় স্থগিত হওয়া নির্বাচনের দিন ক্ষণ চূড়ান্ত করা। বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের বিপক্ষে ছিলেন কেউ কেউ। তবে বৈঠকে নির্বাচনের পক্ষেই ফুটে ওঠে সংখ্যাগরিষ্ঠদের অবস্থান।

এবার ভোটার সংখ্যা বেড়েছে পাঁচটি। তবে কিভাবে বাড়লো সেই ব্যাখা দেন বাফুফের সহসভাপতি তাবিথ আওয়াল।

গত ৩০শে এপ্রিল বাফুফের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়। এর দশদিন আগে নির্বাচনের দিন ধার্য্য করলেও করোনার কারণে তা অনির্দিষ্টকালের স্থগিত হয়ে যায়।

আমাদেরবাংলাদেশ/সিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম