আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ৫:৪৮ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: আগস্ট ১২, ২০২০, ২:০৩ অপরাহ্ণ
‘জিলহজ মাসের ১০ তারিখে হামলা করলে পুণ্য বেশি’
ঢাকা।। ঈদ বা জিলহজ মাসের ১০ তারিখে হামলায় পুণ্য বেশি আইএসের এরকম প্রচারণায় নব্য জেএমবি ঢাকা ও ঢাকার বাইরে হামলার চেষ্টা চালায়। করোনায় অনলাইন তৎপরতা বাড়লেও গোয়েন্দা নজরদারিতে জঙ্গিদের এসব হামলার ছক ভেস্তে যায়।

সিলেট থেকে নব্য জেএমবির ৫ সদস্যকে গ্রেপ্তারের পর বুধবার (১২ আগস্ট) ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা জানান কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

আর্ন্তজাতিক জঙ্গি গোষ্ঠীর প্রচারণায় কোরবানির ঈদের আগে রাজধানীর পল্টনসহ বেশকটি জায়গায় হামলার চেষ্টা করে নব্য জেএমবির সদস্যরা।

তদন্তের ধারাবাহিকতায় মঙ্গলবার সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে জেএমবির ৫ সদস্যকে। উদ্ধার করা হয়েছে বিস্ফোরক। তাদের ধরার মধ্য দিয়ে সংগঠনটির শক্তি খর্ব হয়েছে বলে মনে করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। তবে করোনা সংকটের মধ্যে জঙ্গিদের অনলাইনে তৎপরতা বেড়েছে।

এদিকে, সম্প্রতি পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় আইএসের কথিত দায় স্বীকারের ব্যাপারে কাউন্টার টেরোরিজম ইউনিট বলছে, জঙ্গি নয় এটি সন্ত্রাসী ঘটনা।

১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা ছিলো পৃথিবীর ইতিহাসে অন্যতম সফল হামলা। সে সময় জঙ্গিদের শক্তি সর্বোচ্চ পর্যায়ে ছিলো। হলি আর্টিজানে ব্যবহৃত বিস্ফোরকের চেয়েও ১৭ আগস্টের বোমার মান শক্তিশালী ছিলো বলেও জানায় কাউন্টার টেরোরিজম ইউনিট।

আমাদেরবাংলাদেশ.কম/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম