আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 4, 2026, 12:07 pm || প্রকাশের তারিখ: August 12, 2020, 6:31 pm
মাদ্রাসাছাত্রীর মুখে এসিড নিক্ষেপ
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। রাজশাহীর গোদাগাড়ীতে বখাটের ছোড়া এসিডে এক মাদরাসা ছাত্রীর মুখ ঝলসে গেছে। ওই ছাত্রীর সুমা খাতুন (১৫)। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার পাকড়ী ইউনিয়নের বড় বাউটিয়া নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত সুমা নারায়নপুর গ্রামের সেলিম রেজার কন্যা এবং বাউটিয়া ইসলামিয়া মাদরাসার আলিম প্রথম বর্ষের ছাত্রী।

সুমার বাবা সালাহ উদ্দীন জানান খান জানান, রাতের খাবার খেয়ে চাচীর সাথে ঘরে টেলিভিশন দেখছিলেন সুমা। ওই সময় বাড়ীর পাশ দিয়ে যাওয়া বখাটেরা জানালা দিয়ে এসিড জাতীয় পদার্থ ছুড়ে পালিয়ে যায়। এতে সুমার মুখমন্ডল ও হাত সহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। আহত অবস্থায় রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

তিনি আরো জানান, সুমা বখাটেদের চিনতে পারেনি। বখাটেরা এসিড ছুড়ে অন্ধকারে পালিয়ে যায়। তিনি জানান, গত কয়েকদিন থেকে একটি অপরিচিত ফোন নাম্বার থেকে সুমাকে ফোন করে বিরক্ত করা হচ্ছিলো। তবে ওই নম্বরটি কার তা তাদের জানা নেই।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খাইরুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন ও হাসপাতালে গিয়ে সুমার সাথে দেখা করেছি।  সুমার পরিবারকে অভিযোগ দিতে বলেছি। এখনো দেয়নি। অভিযোগ দিলেই মামলা হবে। পুলিশ তদন্ত করে ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে কাজ করছে।

আমাদেরবাংলাদেশ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম