আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 12:12 pm || প্রকাশের তারিখ: August 13, 2020, 5:08 pm
ডোমারে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু।
নীলফামারী সংবাদদাতা।।নীলফামারীর ডোমারে পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার(১২ আগষ্ট) বিকেলে উপজেলার সোনারায় ইউনিয়নের ঘোনপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত শিশুরা একই ইউনিয়নের চাকধাপাড়া গ্রামের সুমন রহমানের মেয়ে সুমনা(৬)ও দেলোয়ার হোসেনের মেয়ে সাইমা ইসলাম(৫)।

এলাকাবাসী জানায়, সোনারায় ইউনিয়নের হরিহরা ঘোনপাড়া গ্রামের আব্দুর রহিমের বাড়ীতে ওই শিশু দুইজন তাদের অভিভাবকদের সঙ্গে বেড়াতে এসেছিল। বুধবার দুপুরে বাড়ির বাহিরে খেলার ছলে শিশু দুটি হঠাৎ নিখোঁজ হয়ে যায়।পরে অনেক খোঁজাখুজির এক পর্যায়ে বিকেলে পুকুরে তাদের মৃত্যুদেহ ভেসে ওঠে।

সোনারায় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি খুবই দুঃখজনক। দুই শিশুর পরিবারের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান জানান,শিশু দুইটি পানিতে পড়ে মারা গেছে যায়।তাদের অভিভাবকের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম