আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 4:07 pm || প্রকাশের তারিখ: August 13, 2020, 5:43 pm
হযরত শাহজালাল বিমানবন্দরে ২ কোটি ২২ লাখ টাকার স্বর্ণ জব্দ
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা যাত্রীর কাছ থেকে ৩২টি স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ। জব্দ স্বর্ণের বাজার মূল্য প্রায় ২ কোটি ২২ লাখ টাকা।

কাস্টমস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের গ্রিন চ্যানেলে নজরদারির এক পর্যায়ে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৯টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে দুবাই থেকে আসা যাত্রী মো. আলমাস আলীকে চ্যালেঞ্জ ও তল্লাশি করা হয়। এ সময় তার ব্যাগ স্ক্যানিং করলে ব্যাগের ভেতরে দুটি মিক্সার মেশিনের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৩২টি স্বর্ণবার পাওয়া যায়, যার ওজন ৩ কেজি ৭০০ গ্রাম।

জব্দ স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে এবং আটক যাত্রীকে পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিমানবন্দর কাস্টমের সহকারী কমিশনার এসএম সোলায়মান।

আমাদেরবাংলাদেশ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম