আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 2:54 pm || প্রকাশের তারিখ: August 13, 2020, 5:48 pm
স্বাস্থ্য অধিদপ্তর নতুন অতিরিক্ত মহাপরিচালক হচ্ছেন সেব্রিনা ফ্লোরা
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব পেতে যাচ্ছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে এমন তথ্য জানা গেছে। সূত্র জানায়, অধ্যাপক ডা. সানিয়া তাহমিনার স্থলাভিষিক্ত হবেন তিনি। আগামী ১৮ আগস্ট পর্যন্ত চাকরির মেয়াদ আছে সানিয়ার। এর পরেই তিনি অবসরে যাবেন।

রোগ তত্ত্ববিদ এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সেব্রিনা ফ্লোরা ফাউন্ডেশন ফর অ্যাডভান্সমেন্ট অব ইন্টারন্যাশনাল মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চের ফেলো।১৯৮৩ সালে তিনি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। সেখান থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করার পর বেশ কিছু প্রতিষ্ঠানে কাজ করেন ফ্লোরা।

পরে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম) থেকে রোগতত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এর পর তিনি বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলে সহকারী পরিচালক হিসেবে যোগদান করে তিন বছর গবেষণা করেন।তিনি নিপসমে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। পরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

আমাদেরবাংলাদেশ/রিফাত

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম