আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 20, 2026, 2:30 am || প্রকাশের তারিখ: August 14, 2020, 6:50 pm
করোনাভাইরাস: দেশে একদিনে আক্রান্ত ৩৫৯১, মৃত্যু ৩৪
ঢাকা।। দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে তিন হাজার ৫৯১ জনের।

আজ শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে কোভিড-১৯ রোগের হালনাগাদ তথ্য নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত একদিনে ১২ হাজার ৮৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যাদের মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন দুই হাজার ৭৭৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুই লাখ ৭১ হাজার ৮৮১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৭৫২ জন। মোট সুস্থ হয়েছেন এক লাখ ৫৬ হাজার ৬২৩ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২১ দশমিক ৫২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৬১ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৩২ শতাংশ।

করোনায় মোট মৃতের ৩ হাজার ৫৯১ জনের মধ্যে পুরুষ ২ হাজার ৮৪১ জন (৭৯ দশমিক ১১ শতাংশ) এবং নারী ৭৫০ জন (২০ দশমিক ৮৯ শতাংশ)।

আমাদেরবাংলাদেশ.কম/রিফাত

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম