আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ৫:৪৮ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: আগস্ট ১৫, ২০২০, ১০:৪২ পূর্বাহ্ণ
করোনাভাইরাস: সারাবিশ্বে প্রাণ হারালো ৭ লাখ ৬২ হাজার
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। সারাবিশ্বে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে একদিনে আবারো প্রাণ হারিয়েছেন ৫ হাজার ৬৮৪ জনের। এ নিয়ে মোট প্রাণহানি দাড়ালো ৭ লাখ ৬২ হাজার। আর মোট আক্রান্ত হয়েছে ২ কোটি ১৩ লাখের বেশি মানুষ।

এর মধ্যে যুক্তরাষ্ট্রে অব্যাহত রয়েছে দৈনিক সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। ২৪ ঘন্টায় দেশটিতে করোনায় প্রাণ গেছে এক হাজার ৮১ জনের। দৈনিক অর্ধলক্ষ মানুষ আক্রান্তের ঘটনায় দেশটিতে মোট আক্রান্তে সংখ্যা ৫৪ লাখ ছাড়িয়েছে। ব্রাজিলেও একদিনে মারা গেছে এক হাজার ৭ জন।

এছাড়া দৈনিক সংক্রমণের ক্রমেই সর্বোচ্চ পর্যায়ে যাচ্ছে ভারত। ২৪ ঘন্টায় দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ৬৫ হাজারের বেশি মানুষ। প্রাণ হারিয়েছেন ৯৯০ জন। এছাড়া লাতিন আমেরিকার দেশ মেক্সিকো, কলম্বিয়া ও আর্জেন্টিনায় প্রবল গতিতে বাড়ছে সংক্রমণ। এছাড়া বিশ্বের অন্যান্য দেশগুলোতে মৃত্যুহার অনেকটাই কমে এসেছে। এখন পযন্ত সারাবিশ্বে ভাইরাসমুক্ত হয়ে সুস্থ্য হয়ে উঠেছেন ১ কোটি ৪১ লাখের বেশি মানুষ।

(আমাদেরবাংলাদেশ.কম/রিফাত)
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম