আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ১০:২৮ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: আগস্ট ১৫, ২০২০, ১০:৪৭ পূর্বাহ্ণ
হালদায় ভেসে উঠলো মৃত ডলফিন
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। চট্টগ্রামে দেশের একমাত্র মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর চান্দগাঁও মোহরা অংশে একটি মরা ডলফিন ভেসে উঠেছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলের দিকে নদীতে নৌকায় বেড়ানোর সময় স্থানীয় কয়েকজন তরুণ ডলফিনটি দেখতে পান।। তবে কেউ এটিকে উদ্ধার করেনি বলে জানান তারা।

ডলফিনটির মাথার অংশের শুঁড়টি কাটা দেখা যায়। এটির দৈর্ঘ্য ৫ থেকে ৬ ফুট। বিশ্বের বিভিন্ন নদীতে অতি বিপন্ন প্রজাতির ডলফিন আছে মাত্র ১ হাজার ১০০টি। এর মধ্যে শুধু হালদাতেই ছিল ১৭০টি। ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে গত আড়াই বছরে ২৬টি ডলফিন মরে ভেসে ওঠে এ নদীতে।

নৌ–পুলিশ ব্যাপারটি তারা খতিয়ে দেখছেন বলে জানান ওসি মিজানুর রহমান।

(আমাদেরবাংলাদেশ.কম/রিফাত)
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম