আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ৯:০৬ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: আগস্ট ১৫, ২০২০, ১:২০ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিবেদক।। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভিন, সদর ইউএনও জনাব মোঃ সাদিকুর রহমান।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর), জনাব কনক কুমার দাস, সিনিয়র সহকারী পুলিশ সুপার, দামুড়হুদা সার্কেল জনাব আবু রাসেল, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ, জনাব আবু জিহাদ ফাকরুল আলাম খান সহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

(আমাদেরবাংলাদেশ.কম/রিফাত)
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম