প্রিন্ট এর তারিখ: October 27, 2026, 10:09 pm || প্রকাশের তারিখ: August 15, 2020, 2:32 pm
নিজস্ব প্রতিবেদক।। যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোরকে পিটিয়ে হত্যা মামলায় ওই কেন্দ্রের বরখাস্ত হওয়া সুপার (সহকারী পরিচালক) আব্দুল্লাহ আল মাসুদসহ পাঁচ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার অন্যরা হলেন- সহকারী তত্ত্বাবধায়ক মাসুম বিল্লাহ, সাইকোসোশ্যাল কাউন্সিলর (প্রবেশন অফিসার) মুশফিকুর রহমান, শরীর চর্চা শিক্ষক ওমর ফারুক ও কারিগরি শিক্ষক শাহানুর আলম।
পুলিশ সুপার মো. আশরাফ হোসেন জানান, কয়েক জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর ওই পাঁচ জনকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়।
এর আগে শুক্রবার রাতে নিহত পারভেজ হাসানের বাবা রোকা মিয়া যশোর কোতয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার নম্বর ৩৫। মামলায় তিনি অজ্ঞাত কর্মকর্তাদের অভিযুক্ত করেন। এ মামলায় ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর রোকিবুজ্জামান।
আমাদেরবাংলাদেশ.কম/রিফাত