আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 4, 2026, 11:14 am || প্রকাশের তারিখ: August 15, 2020, 5:13 pm
ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জাতীয় শোক দিবস
ঝিনাইদহ সংবাদদাতা ।।শোক র‌্যালী, আলোচনা, মিলাদ মাহফিল ও গণভোজের মধ্যে দিয়ে ঝিনাইদহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত হচ্ছে।জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ করে বিভিন্ন সংগঠন।এদিকে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে সদর উপজেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহ মোহাম্মদ ইব্রাহিম খলিল রাজাসহ অন্যান্যরা। বক্তারা, বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবি জানান।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম