আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 3:57 am || প্রকাশের তারিখ: August 15, 2020, 5:24 pm
কোম্পানীগঞ্জের মুছাপুর ক্লোজারে নদীতে তিন পর্যটক নিখোঁজ
নোয়াখালী সংবাদদাতা।।নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ক্লোজারে বেড়াতে এসে নদীতে মাছ ধরতে গিয়ে তিন পর্যটক নদীতে নিখোঁজ হয়েছে।


জানা যায়, দাগনভূঞা থেকে ২৭ জনের একটি পর্যটক টিম আজ ক্লোজারে বেড়াতে আসে। এরমধ্যে ওরা সাতজন সকাল ১০টার দিকে মুছাপুর ক্লোজার সংলগ্ন ছোট ফেনী নদীর অংশে জাল দিয়ে নৌকায় মাছ ধরতে নামে। এক পর্যায়ে প্রচন্ড বাতাস ও জোয়ারে নৌকা উল্টে যায়। এরমধ্যে চারজন সাঁতরে কূলে উঠলেও তিনজন নিখোঁজ রয়েছেন।


কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তবে এখন পর্যন্ত নিখোঁজ ৩ পর্যটকের কোন সন্ধান পাওয়া যায়নি।নিখোঁজরা হলেন, ফেনী জেলার দাগনভূঞা উপজেলার দেবরামপুর গ্রামের ওমান প্রবাসী আনোয়ায়ার হোসেন (৩৫), দেবরামপুর গ্রামের বাসিন্দা বসুরহাট বাজারের ব্যবসায়ী মেহেদী হাসান (২০), একই গ্রামের নজরুল ইসলাম স্বপন।


খবর পেয়ে ঘটনাস্থন পরিদর্শন করেন কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাহাব উদ্দিন ও নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল হক মীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম