আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 4, 2026, 10:42 am || প্রকাশের তারিখ: August 15, 2020, 8:13 pm
রাজবাড়ীতে বিল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
সৈয়দদ মেহেদী হাসাান। রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের বিল থেকে রবিউল নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের পরিবার জানায়, শুক্রবার রাতে স্থানীয়রা রবিউল বিশ্বাসের বাড়িতে গিয়ে পুলিশ এসেছে বলে জানায়। রবিউলের নামে কালুখালী থানায় মামলা থাকায় গ্রেপ্তার এড়াতে রবিউল ও তার ভাই আক্তার বিশ্বাস বাড়ি থেকে পালিয়ে বিলের মাঝে যায়। এ সময় পুলিশের উপস্থিতিতে রবিউলকে বিলের পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে পরিবার।

মরদেহ উদ্ধারের জন্য গেলে কালুখালী থানার এসআই ফজলুর রহমান সোহাগ এবং এ এস আই ফিরোজের উপর জনতা হামলা করে। পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রবিউল হত্যার সাথে পুলিশের সম্পৃক্ততা থাকলে ব্যবস্থা নেয়া হবে।

(আমাদেরবাংলাদেশ..কম/রিফাত)
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম