আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 4, 2026, 9:26 am || প্রকাশের তারিখ: August 16, 2020, 11:25 am
কুমিল্লায় করোনা উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫২ জন
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চারজন পুরুষ ও দুজন জন নারীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আইসোলেশন ওয়ার্ড চারজন এবং আইসিইউতে দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত ৬ ব্যক্তি জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় নতুন ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে।এদিকে দেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৬৪৪ জন। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৭৪ হাজার ৫২৫ জনে।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৪ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৬২৫ জনে। এদিকে ২৪ ঘণ্টায় আরও এক হাজার ১২ জন সুস্থ হয়েছেন। এনিয়ে মোট এক লাখ ৫৭ হাজার ৬৩৫ জন সুস্থ হলেন।

আমাদেরবাংলাদেশ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম