আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ৯:০৭ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: আগস্ট ১৬, ২০২০, ২:২২ অপরাহ্ণ
কমলাপুর রেলস্টেশন পরিদর্শন রেলমন্ত্রীর
ঢাকা।। করোনাভাইরাসে দুর্যোগকালীন সময়ে ট্রেন চলাচলের সার্বিক বিষয়ে খোঁজখবর নিতে কমলাপুর স্টেশন পরিদর্শন করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

করোনা পরিস্থিতিতে সাময়িক বিরতির পর রোববার (১৬ আগস্ট) সকাল থেকে ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন রুটে ১৩
আরও জোড়া যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে।

ট্রেন চলাচলের সার্বিক বিষয়ে খোঁজখবর নিতেই সকালে স্টেশনটি পরিদর্শন করেন তিনি।

রেলমন্ত্রী সকাল সাড়ে ১০টার দিকে কমলাপুর স্টেশনে আসেন। এ সময় তিনি কমলাপুর রেলস্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ানো ঢাকা-কিশোরগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের সঙ্গে কথা বলে যাত্রার সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।

পাশাপাশি স্টেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সকল প্রকার স্বাস্থ্যবিধি নিশ্চিত করার বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

(আমাদেরবাংলাদেশ.কম/রিফাত)
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম