আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ৮:৫৪ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: আগস্ট ১৬, ২০২০, ১১:২৯ অপরাহ্ণ
আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন বজায় থাকে: শাহীন চাকলাদার
কেশবপুর (যশোর)সংবাদদাতা।। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন এর ধারাবাহিকতা বজায় থাকে। জাতীয় শোক দিবস পালনে কেশবপুর পৌর আওয়ামীলীগ এর উদ্দ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য জাতীয় সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এম পি এ কথা বলেন ।

কেশবপুর পৌর আওয়ামীলীগ এর উদ্দ্যোগে গতকাল আবু শারাফ অটিটোরিয়ামে কেশবপুর পৌর আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত আলোচনা সভায় পৌর আওয়ামীলীগের আহবায়ক সোবহান আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ,জাতীয় সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এম পি।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমীন , সহ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমীর হোসেন , সম্পাদক গাজী গোলাম মোস্তফা,পৌর মেয়র রফিকুল ইসলাম, পৌর যুগ্ন আহবায়ক এড, মিলন মিত্র, আব্দুল গফুর,কামরুল ইসলাম প্রমুখ।

(আমাদেরবাংলাদেশ.কম/রিফাত)
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম