আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 4, 2026, 7:45 am || প্রকাশের তারিখ: August 17, 2020, 10:56 am
কিশোরগঞ্জে র‌্যাব কর্মকর্তা করোনায় আক্রান্ত
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪) কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বিএন এম শোভন খান করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।রোববার (১৬ আগস্ট) রাতে তিনি নিজেই করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।এম শোভন খান জানান, ৪-৫ দিন ধরে শরীরে জ্বর অনুভব করছেন।

গত দু’দিন ধরে নাকে ঘ্রাণ পাচ্ছিলেন না। এ অবস্থায় শনিবার (১৫ আগস্ট) তিনি করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে হোম আইসোলেশনে রয়েছেন।

তিনি সুস্থ ও ভালো আছেন।করোনাভাইরাস থেকে মুক্ত হয়ে আবারো দেশের সেবায় আত্মনিয়োগ করতে চান। এজন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

আমাদেরবাংলাদেশ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম