আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 4, 2026, 6:13 am || প্রকাশের তারিখ: August 17, 2020, 6:18 pm
সিনহা হত্যায় ওসি প্রদীপসহ তিন আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।পুলিশের চেকপোস্টে গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যার ঘটনায় কক্সবাজার জেলা কারাফটকে সদ্য বরখাস্ত হওয়া টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাসসহ মামলার তিন আসামিকে জিজ্ঞাসাবাদ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি।

আজ সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টায় কক্সবাজার জেলা কারাগারে যান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীর কমিশনার মিজানুর রহমানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল।সেখানে চার সদস্যের এ তদন্ত কমিটিতে আরও আছেন কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহজাহান আলী, রামু সেনানিবাসের জিওসি প্রতিনিধি এবং পুলিশের চট্টগ্রাম রেঞ্জের একজন প্রতিনিধি।

এর আগে রোববার (১৬ আগস্ট) টেকনাফের শামলাপুর সিআইসি অফিসে সিনহা হত্যার ঘটনা তদন্তে গণশুনানি করে তদন্ত কমিটি। ৯ প্রত্যক্ষদর্শী গণশুনানিতে স্বাক্ষ্য দেন।

আমাদেরবাংলাদেশ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম